Apan Desh | আপন দেশ

হাম মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৬, ১৯ মে ২০২৬

হাম মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে দেশে হামের প্রাদুর্ভাবের মূল কারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনের প্রশ্ন তোলা হয়েছে। প্রস্তাবিত এ কমিটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটর (আইইডিসিআর) প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

এছাড়া হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

রুলের জবাব দিতে বলা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং আইইডিসিআরের পরিচালককে।

আরও পড়ুন <<>> ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১০ মে জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব।

এদিকে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩৮ হাজার ৯৮০ জন।

এসময়ের মধ্যে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৭৫ জন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch