Apan Desh | আপন দেশ

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমারসহ জায়গা পেলেন যারা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৩, ১৯ মে ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমারসহ জায়গা পেলেন যারা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। 

বিশ্বকাপে নেইমার থাকবেন কি থাকবেন না—গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ার অলিগলিতে এর চেয়ে বড় কোনো ‘সাসপেন্স’ সম্ভবত ছিল না। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই আর মাঠের বাইরের হাজারো গুঞ্জন পেরিয়ে অবশেষে যবনিকা নামল সেই নাটকের।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সোমবার (১৮ মে) রাত বাংলাদেশ সময় ৩টায় সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। সেখানে সবচেয়ে কাঙ্ক্ষিত নামটা ছিল নেইমারের। 

ঘোষিত এ দলে সবচেয়ে বড় চমক হিসেবে দীর্ঘ প্রায় আড়াই বছর পর নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। তবে দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড রদ্রিগো।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল তাদের অভিযান শুরু করবে আগামী ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। 

আরও পড়ুন : হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

এরপর ১৯ জুন লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ীরা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়