ছবি: সংগৃহীত
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে এ দুর্ঘটনা ঘটে। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রটি বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন এবং ২০২৫ সালে উৎপাদন শুরু করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজ শুরু হয়। পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। আহত ২২ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বেদান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লার ইউনিটটি তারা সরাসরি পরিচালনা করছিল না। এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড।
আরও পড়ুন <<>> সৌদিসহ ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
ঘটনার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের পরিবারকে সহায়তা দেয়া হবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































