Apan Desh | আপন দেশ

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:২১, ২৭ এপ্রিল ২০২৬

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রেকর্ড গড়া রান তাড়ায় দারুণ জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে ১২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

রান তাড়ায় ম্যাচের নায়ক ছিলেন তাওহিদ হৃদয়। তার অপরাজিত অর্ধশতকে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় দল। এ জয়ে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। এবার ১৮৩ রানের লক্ষ্য ছুঁয়ে সে রে কর্ডও ভেঙে দিল তারা। কিউইদের বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম জয়, যার মধ্যে চারটিই এসেছে রান তাড়া করে।

আরও পড়ুন <<>> বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারালেও কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার ৮৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দুজনই ৫১ রান করে আউট হন। পরে অধিনায়ক নিক কেলি ৩৯ রান ও জশ ক্লার্কসন ২৭ রানের ইনিংস খেললেও শেষ দিকে গতি হারায় নিউজিল্যান্ড।

বল হাতে বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২টি উইকেট। এছাড়া অন্যান্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করে কিউইদের বড় সংগ্রহ থেকে দূরে রাখেন।

সব মিলিয়ে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সে সিরিজের শুরুতেই আত্মবিশ্বাসী অবস্থানে চলে গেল বাংলাদেশ।

আপন দেশ/এসএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ