Apan Desh | আপন দেশ

বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৪, ২৭ এপ্রিল ২০২৬

বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত দুইশ ছোঁয়া হলো না নিউজিল্যান্ডের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানেই থেমেছে কিউইদের ইনিংস। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৩ রান।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। শুরুটা ছিল একেবারে ঝড়ো—পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তোলে ৬১ রান। আর ১০ ওভার শেষ হওয়ার আগেই পেরিয়ে যায় একশ রানের মাইলফলক।

ওপেনার কাটেন ক্লার্ক ও ডেন ক্লেভার দুজনেই অর্ধশতক তুলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। পাশাপাশি অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসনও দায়িত্বশীল ব্যাটিং করেন। তবে ইনিংসের শেষ দিকে কিছুটা গতি হারানোয় রান দুইশতে পৌঁছায়নি।

আরও পড়ুন <<>> টস জিতলো বাংলাদেশ, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বল হাতে বাংলাদেশের হয়ে এ দিন উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন। তিনি নেন ২টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান একটি করে উইকেট শিকার করেন।

এখন দেখার বিষয়, ব্যাট হাতে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ কেমন শুরু করতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ