Apan Desh | আপন দেশ

১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি।

বাংলাদেশে প্রায় দুই যুগ পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শাসনভার গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর তিনি তার নতুন প্রশাসনের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রী ও ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।

মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীরকে উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে।

আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে, জোটসঙ্গীরা ৩টি আসন পায়। এর মাধ্যমে প্রায় ২৪ বছর পর ক্ষমতার চাবিকাঠি বিএনপির হাতে এলো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়