ছবি: আপন দেশ কোলাজ
বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান। নতুন দায়িত্ব গ্রহণে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় মোদি তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, এ বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর আস্থার প্রতিফলন। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন। এ ফলাফল তারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি। মোদি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।
ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর। উন্নয়নের অগ্রাধিকারেও দুই দেশের মধ্যে মিল রয়েছে। যা ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি হবে।
আরও পড়ুন <<>> কলকাতার হোটেলে ৬ আ. লীগ নেতা গ্রেফতার
কানেকটিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান মোদি। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়ন ও নিরাপত্তায় সহায়ক শক্তি হতে পারে।
অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি চিঠিতে উল্লেখ করেন, তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আহবান জানানো হচ্ছে। ভারতে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে ভারত অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































