Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের আহবান ভিসির 

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ২৮ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের আহবান ভিসির 

ছবি: আপন দেশ

শিক্ষার্থীদের গবেষণামুখী ও ব্যবহারিক জ্ঞান অর্জনের আহবান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বলেন, শুধু শ্রেণিকক্ষে পাঠদান বা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দেয়া নয়। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাসমূহ সরজমিনে পরিদর্শন ও প্রতিবেদনের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এম এ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ইবি উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিবিড় সম্পর্কের মধ্য দিয়েই এ বিভাগের ভিত গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় শুধু পঠন-পাঠনের জায়গা নয়। এর পেছনে দীর্ঘ অভিজ্ঞতা ও অনেক ইতিবাচক দিক জড়িত রয়েছে। যা জাতীয় পর্যায়ে তুলে ধরা জরুরি। আমি বিশ্বাস করি, অত্র বিভাগের শিক্ষার্থীরা এ জ্ঞান ও অবয়ব ধারণ করে নিজেদের আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলবে। এছাড়া শিক্ষার্থীদের পরিশ্রমী ও আন্তরিক হয়ে নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। 

আরও পড়ুন<<>>কুবি শিক্ষার্থীর মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি

এ সময় তিনি বিভাগটিকে দেশ-বিদেশের বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করে কোলাবরেশন বা লিংক-আপ প্রোগ্রাম তৈরির উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি। এছাড়া অ্যালামনাইদের অ্যাকাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করা। এ ছাড়াও ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা ক্যাম্পাসকে আরও এগিয়ে নিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করেন ইবি উপাচার্য। 

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. আতিকুর রহমান। এছাড়াও বিভাগের শিক্ষক ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং কর্মজীবনে সততা ও দক্ষতার সঙ্গে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান। বর্ণিল আয়োজন ও ভাবগম্ভীর পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান এবং সম্মাননা জানানো হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়