Apan Desh | আপন দেশ

নেপাল সফরের স্কোয়াডে হামজা, বাদ শমিত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৩৬, ১৩ আগস্ট ২০২৫

নেপাল সফরের স্কোয়াডে হামজা, বাদ শমিত

শমিত সোম-হামজা চৌধুরী

আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচের আগে নেপালের বিপক্ষে সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এজন্য শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিনে ৫  ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

এদিকে, নেপালে বিপেক্ষ প্রীতি ম্যাচে হামজা চৌধুরীকে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও , বাদ পেড়েছে মিডফিল্ডার শমিত শোম।

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, কোচ কাবরেরা ইতোমধ্যে ২৪ জনের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন। সে তালিকায় হামজা চৌধুরী থাকলেও নেই  মিডফিল্ডার শমিত শোম।

শমিতকে বাদ দেয়ার কারণ হিসেবে আমের খান বলেন, সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি থাকায় শমিতকে প্রাথমিক দলে রাখা হয়নি। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান প্রিমিয়ার লিগে তার ক্লাব কাভারলির ম্যাচ রয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া শমিত তাই নেপালের বিপক্ষে খেলতে পারবেন না।

আরওপড়ুন<<>>দলকে জিতিয়েও শাস্তি পেলেন প্রোটিয়া তারকা

অন্যদিকে, হামজাকে দলে পেতে লেস্টার সিটির সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন আমের। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য ইতোমধ্যে তার ক্লাবকে চিঠি দেয়া হয়েছে।

চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফুটবলাররা এখনো ক্যাম্পে যোগ দেননি। ফলে প্রথম দিনে মাত্র ৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন কাবরেরা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ব্যক্তিগত কারণে এক দিনের ছুটি নিয়েছেন।

এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার  বলেন, জামাল এক দিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী-কিংস ছাড়া অন্য ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে এজন্যই ক্যাম্পে ডেকেছে কোচ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের