Apan Desh | আপন দেশ

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সে খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ২৫ অক্টোবর ২০২৪

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সে খেলবেন সাকিব

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তবে গ্লোবাল সুপার লিগ দেশের বাইরে হওয়ায় সাকিবের খেলতে বাধা থাকছে না। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে এ টুর্নামেন্টের।

বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্টটি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে, অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সও।

আসর শুরুর পরদিনই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস।

রংপুর ও হ্যাম্পশায়ার ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান্স ক্রিকেট দল।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান