Apan Desh | আপন দেশ

যুক্তরাজ্য নিষিদ্ধ হচ্ছে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৫, ১৫ জুন ২০২৬

যুক্তরাজ্য নিষিদ্ধ হচ্ছে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হচ্ছে হতে যাচ্ছেঅ একই সঙ্গে গেমিং ও লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে। বিশ্বজুড়ে অনলাইন দুনিয়ায় এ ধরনের কঠোর নিষেধাজ্ঞা দেয়ার ক্ষেত্রে এটি অন্যতম বড় পদক্ষেপ।

সোমবার (১৫ জুন) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ সিদ্ধান্তের জানিয়েছেন।

কিয়ার স্টারমার বলেন, শিশুরা যখন অনলাইনে থাকে, তখন তাদের মানসিক ও শারীরিক সুরক্ষার কথা বিবেচনা করে এ নিষেদ্ধা আনা হচ্ছে। আর এ বিষয়টি নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, আমার কাছে এটি স্পষ্ট যে, পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়াই সঠিক সিদ্ধান্ত। কাজটা সহজ হবে না। তবে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (বিগ টেক) ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সক্ষমতা সরকারের রয়েছে।

আরও পড়ুন <<>> বিভ্রান্তি ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিজেদের অবস্থান বেশ শক্ত করেছে যুক্তরাজ্য। প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই পদ্ধতি চালু করতে, অ্যালগরিদমে পরিবর্তন আনতে এবং মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ছবি যাতে শিশুরা ছড়াতে না পারে—সে বিষয়ে কড়া নির্দেশনা ও চাপ দেয়া হয়েছে।

তবে শিশুরা অনলাইনে অতিরিক্ত সময় কাটালে যে ধরনের মানসিক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, সে বিষয়ে সচেতনতা ক্রমেই বাড়ছে। অভিভাবকদের সঙ্গে আলোচনা এবং অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বিবেচনা করে স্টারমার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়