Apan Desh | আপন দেশ

ঈদুল ফিতর

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় ঈদের জামাত। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। আয়োজকদের তথ্যানুযায়ী, এবারের জামাতে প্রায় ৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন। দেশের বিভিন্ন জেলা ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা ঈদের প্রধান জামাতে শরিক হতে শোলাকিয়ায় সমবেত হন। ঈদের তাকবির ও খুতবার মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো ঈদগাহ মাঠ।

১২:৪০ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

পবিত্র ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এক লিখিত বার্তায় তিনি শান্তি, ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায়, নতুন নেতা হিসেবে এটিই মুজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বার্তা, যা ইরানি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। বার্তাটি এমন সময় প্রচারিত হল যখন দেশটির সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়লের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে ।

০৭:১৮ এএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

ঈদে বদহজম থেকে বাঁচার উপায়

ঈদে বদহজম থেকে বাঁচার উপায়

ঈদ মানেই নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন। তবে অতিরিক্ত খাওয়া বা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে এ সময় বদহজম, গ্যাস কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। তাই ঈদে সুস্থ থাকতে খাবার গ্রহণে সচেতন হওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে বেশি খাবার না খেয়ে অল্প পরিমাণে বারবার খাওয়া ভালো। এতে হজম প্রক্রিয়া সহজ থাকে এবং পেটে চাপ পড়ে না। একই সঙ্গে সারাদিনে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি শরীরকে সতেজ রাখে এবং হজমে সহায়তা করে। খাবার নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা দরকার। অতিরিক্ত মশলাদার, ভাজা ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে খাদ্যতালিকায় সালাদ, দই ও ফাইবারসমৃদ্ধ খাবার রাখলে হজম ভালো থাকে। পাশাপাশি অতিরিক্ত চিনিযুক্ত পানীয় ও মিষ্টি কম খাওয়াও জরুরি, কারণ এগুলো পেট ফাঁপা ও অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়।

১২:৪৭ এএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

ঈদ সালামি আদায়ের সহজ কৌশল

ঈদ সালামি আদায়ের সহজ কৌশল

ঈদে সালামি—শুধু টাকার লেনদেন নয়, বরং ভালোবাসা, সম্পর্ক আর আনন্দ ভাগাভাগির এক সুন্দর ঐতিহ্য। তাই সালামি ‘আদায়’ করতে গেলেও সেটি যেন থাকে হাসি-ঠাট্টা আর ভদ্রতার মধ্যে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আজ আপনাদের শেখাবো সালামি আদায়ের কিছু সহজ কৌশল। তবে মনে রাখতে হবে, যে যত কৌশলী হবেন, তার তত সালামি আদায় সহজ হবে। ডিজিটাল সালামি: ঈদের সময় এখন ডিজিটাল যুগের ছোঁয়া স্পষ্ট। আগে যেখানে সরাসরি দেখা হলেই সালামি পাওয়া যেত, এখন সেখানে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ট্রান্সফারের মাধ্যমেও সালামি পাওয়া যাচ্ছে। তাই দূরে থাকলেও একটি ‘ঈদ মোবারক’ মেসেজ অনেক সময় সালামি পাওয়ার পথ খুলে দেয়।

১২:০৪ এএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর শনিবার

চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর শনিবার

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২১ মার্চ) সারাদেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানায় প্রশাসন। বৃহস্পতিবার দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী মুসলিম উম্মাহসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। 

০৭:৫৪ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার

রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই স্থানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঈদের নামাজে অংশ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন। ঈদের নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

০১:১২ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

চন্দ্রা-নবীনগর সড়কে ৩০ কিলোমিটার যানজট

চন্দ্রা-নবীনগর সড়কে ৩০ কিলোমিটার যানজট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল থেকে মানুষ ছুটছেন গ্রামের পথে। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়ক জুড়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কয়েকশ কারখানা ছুটি হওয়ার পর থেকেই সড়কে চাপ বাড়তে থাকে। বিকেল সোয়া চারটার দিকে বৃষ্টি উপেক্ষা করেই যাত্রীরা ভিড় জমান উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা এলাকায়।

০৮:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

০৪:০৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

এক মাসের সিয়াম সাধনা শেষে দোরগোড়ায় পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে সরকারি ছুটিও। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, এবার রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। তার মতে, বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের চাঁদ দেখার আহবান জানিয়েছে। ওইদিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ হবে, না হলে শুক্রবার।

১০:৩৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement