Apan Desh | আপন দেশ

একদফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ১১ আগস্ট ২০২৩

আপডেট: ১৫:০০, ১১ আগস্ট ২০২৩

একদফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ছবি : সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে ষোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে একইসঙ্গে গণমিছিলটি শুরু করবে দলটি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হবে।

বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা উত্তর বিএনপি। এ ছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

আরও পড়ুন: খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ বিএনপির গণমিছিল কেন্দ্র করে কমলাপুর স্টেডিয়ামে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মী। এ সময় কারও কারও হাতে ছাতা দেখা যায়। তবে বেলা ১টার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী বাড়তে থাকে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের ব্যানারে নেতাকর্মী এসেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়