Apan Desh | আপন দেশ

নেতাকর্মী

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতাকর্মীদের যা করতে নিষেধ করল বিএনপি

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতাকর্মীদের যা করতে নিষেধ করল বিএনপি

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় এক বর্ণাঢ্য স্বাগত মিছিল শেষে তিনি এ নির্দেশনা দেন। রিজভী জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সারা দেশে আনন্দের বন্যা বইছে, লাখ লাখ মানুষ ঢাকায় আসছেন। নেতাকর্মীদের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানোর অনুরোধ। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা বরদাশত করা হবে না। জনসমাগম যত বড়ই হোক, সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে।

০৮:০৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

তারেক রহমানের ফ্লাইটে দেশে ফেরার হিড়িক নেতাকর্মীদের

তারেক রহমানের ফ্লাইটে দেশে ফেরার হিড়িক নেতাকর্মীদের

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগেই এ তথ্য জানানো হলেও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজ মুখেই এ ঘোষণা দিয়েছেন তিনি। যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন তা নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটের টিকিট কাটার জন্য নেতাকর্মীদের মাঝে হিড়িক পড়েছে। সূত্র বলছে, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বিজি২০২ ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত ৫০ জন নেতা-কর্মী থাকবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখতে পারেন ১৭ বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির অনেক নেতাকর্মী একই ফ্লাইটের টিকিট পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

০৯:৩০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার

ছাত্রদল-বিএনপি নেতাকর্মীদে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

ছাত্রদল-বিএনপি নেতাকর্মীদে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

স্থানীয়দের চাঁদাবাজির কারণে মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ বিলম্ব হয়েছে- এমন বক্তব্য দেয়ায় ছাত্রদল-বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তোপের মুখে পড়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু উদ্বোধনের জন্য পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মীরগঞ্জে আসেন দুজন উপদেষ্টা। তার আগে সেখানে যান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অনুষ্ঠানস্থলে পৌঁছার আগে তিনি সাংবাদিকদের সেতু নিয়ে বক্তব্য দেন। বক্তব্যে স্থানীয়দের দায়ী করে বক্তব্য দেন। তিনি স্থানীয়দের চাঁদাবাজও বলেন। এ খবর ছড়িয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য নিয়ে জানতে চান ও ফুয়াদের বিরুদ্ধে মিছিল করেন। মিছিল সহকারে ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। 

০৫:৪৭ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

আ. লীগের ২৪৪ নেতাকর্মী আটক

আ. লীগের ২৪৪ নেতাকর্মী আটক

নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ। এ সময় বিপুল ককটেল ও ব্যানার জব্দ করা হয়। তাদেরকে রাজধানীর শেরেবাংলা নগর, তেজগাঁও ও আশপাশের এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। বিকেলে এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশ তা নস্যাৎ করে দেয়। এখন পর্যন্ত ২৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মিছিলের ব্যানারও জব্দ করা হয়েছে। ডিএমপির ধারাবাহিক অভিযান আগে এ ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

০৬:৩৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দিলেন মির্জা আব্বাস 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দিলেন মির্জা আব্বাস 

কোনভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। যারা আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে দূরসন্ধিমূলক, ষড়যন্ত্রমূলক। কেউ কেউ বলছেন, নির্বাচনের কথা যারা বলে তারা জাতির শত্রু। তাহলে বলে দেন বাংলাদেশে আর নির্বাচনের দরকার নেই। হাসিনা যেভাবে দেশ চালিয়েছে সেভাবেই চালান। দেখি পারেন কিনা? এ হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমরা লড়াই সংগ্রাম করেছি জাতীয় নির্বাচনের জন্য। আজকে কেনো স্থানীয় নির্বাচন? এটি হলে যাদের গ্রামেগঞ্জে পায়ের তলায় মাটি নেই, তাদের প্রতিষ্ঠিত করার পায়তারা।  

০৭:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

‘দলের গণধিকৃতদের বাদ দিয়ে মাঠে আসতে চায় নতুন আ.লীগ’

‘দলের গণধিকৃতদের বাদ দিয়ে মাঠে আসতে চায় নতুন আ.লীগ’

টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটি। গত ৫ আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবিলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি।শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছেন। এ যেন আকাশ থেকে মাটিতে পতন।

০৪:৩৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement