Apan Desh | আপন দেশ

আহবায়ক নাহিদ ইসলাম

আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সে উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।

০৬:০১ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

‘ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহবান’

‘ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহবান’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো. নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহবান জানিয়েছেন । শনিবার (০৪ এপ্রিল) দুপুরে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ আহবান জানান। নাহিদ ইসলাম বলেন, আমি ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথের বিক্ষোভে নামার আহবান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের দায়িত্ব নিতে হবে। তারা যে এ অধ্যাদেশগুলো করেছিলেন, কেন করেছিলেন, এখন সেগুলো বাতিল করা হচ্ছে- এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। ড. মুহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে।

০৫:০৯ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

‘সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করছে বিএনপি’

‘সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করছে বিএনপি’

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশ অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ডাকবাংলোয় জাতীয় নাগরিক পার্টির মহানগর কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এবং ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নিজেই গণভোটে অংশ নিয়েছিল এবং দলীয় প্রধানও এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু এখন সরকারি দল হয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে সে গণভোটের আদেশ অস্বীকার করছে।

০৮:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ

পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ

জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে আসিফ মাহমুদকে। গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।  গণ-অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানান তিনি।

০৫:৫৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না—এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বুধবার (০৪ মার্চ) সিলেট নগরের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তার দাবি, এসব প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বাড়ছে।

০৯:০৮ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

‘নতুন বাংলাদেশের’ সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

‘নতুন বাংলাদেশের’ সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানের শহীদের রক্ত আর জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বর্তমান সরকার ও মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এর মাধ্যমে ‘নতুন বাংলাদেশের’ স্বপ্নের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, বিএনপির প্রায় ৬২ শতাংশ নির্বাচিত সংসদ সদস্যের কোনও না কোনওভাবে ঋণ রয়েছে, যার পরিমাণ হচ্ছে ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। এটা হচ্ছে টিআইবির একটা রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন। কিন্তু তার নিজের মন্ত্রিসভা, সংসদ সদস্য, সে ঋণ তারা কবে পরিশোধ করবেন, বাংলাদেশের মানুষ জানতে চায়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

০৩:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে : নাহিদ ইসলাম

এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে : নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা যাতে কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে ভোট না দেন। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন—যিনি সত্যিকার অর্থেই আপনারা এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।’

১২:৩২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার

তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়েরই ইতিবাচক প্রতিফলন: নাহিদ 

তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়েরই ইতিবাচক প্রতিফলন: নাহিদ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক বড় বিজয় হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, এ ফেরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজভূমিতে ফেরার এ অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন।  তিনি বলেন, তারেক রহমান ও তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহিদের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। 

০৭:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

আ. লীগের ভোট পেতে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ 

আ. লীগের ভোট পেতে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ 

আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,  আওয়ামী লীগ প্রশ্নে সব দলগুলো একমত হতে পারে নাই। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য থেকে শুধু একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য ছিল। যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি। তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে এনসিপি। বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। তাতে ভালো কিছু হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমত কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি। তিনি বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। হিসাব দাও নামে একটি কর্মসূচি করতে দেয়া যেতে পারে। সেখানে সরকার সব কিছুর হিসাব জনগণকে দেবে।

০৯:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

একাত্তর-চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

একাত্তর-চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, চব্বিশের ‘পতিত ফ্যাসিস্ট শক্তি’ বাংলাদেশকে অস্থীতিশীল করার অপচেষ্টার পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচন ‘বানচালের’ চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ ভূখণ্ডের মানুষ যুগ যুগ ধরে লড়াই করেছে স্বাধীনতার জন্য, নিজের মানবিক মর্যাদার জন্য, সার্বভৌমত্বের জন্য। একাত্তর সালেও এরকম একটি জনযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছিল।

০৪:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট কেনো, জানালেন নাহিদ

গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট কেনো, জানালেন নাহিদ

নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগ্রামে এক শ্রেণির বুদ্ধিজীবী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, আবার অন্য এক শ্রেণি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলেও দলীয় মতাদর্শ সমর্থন করে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি হয়েছে। ৫ আগস্টের পরও বুদ্ধিজীবীর নাম ব্যবহার করে জুলাইয়ের বিপক্ষে ও গণহত্যার পক্ষে মত তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে।’

১২:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন: নাহিদ ইসলাম

সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন: নাহিদ ইসলাম

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। গত ৫০ বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন,  ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশে ফ্যাসিবাদ চেপে বসেছিল। সেই ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তাদের দেশে জায়গা দিয়ে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অব্যাহত রেখেছে। ভারত সরকারের প্রতি আমাদের আহবান থাকবে, বাংলাদেশের সঙ্গে যদি সত্যিকার অর্থে সুসম্পর্ক চান, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। আমরা আশা করবো, শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে।

০৮:২১ পিএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গী বিএনপি, জামায়াত এনসিপির তিন নেতা

জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গী বিএনপি, জামায়াত এনসিপির তিন নেতা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির তিন শীর্ষ নেতা। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন, যেখানে বৈশ্বিক সংকট ও উন্নয়ন ইস্যু আলোচিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম।  আগামী রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা। ইতোমধ্যে তাদের ভিসা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।

০৩:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement