Apan Desh | আপন দেশ

রাবিতে সাংবাদিকদের মারধর, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৪২, ৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের মারধর, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

ফাইল ছবি, আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনার শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় সংগঠনের আরও ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) রাত ৯টার দিকে সংগঠনটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সংগঠনের সাংগঠনিক পদ এবং ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে একই অভিযোগে রাবি শাখা ছাত্রদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তারা হলেন, সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি ফারুক হোসেন, সহদফতর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজু। 

আরও পড়ুন<<>>সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

নোটিশে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের ব্যাখ্যা দেয়ার কথা বলা হয়।

এর আগে রোববার (০৪ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর রাতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ছাত্রদল। তদন্তের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট নোটিশ ও বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়