Apan Desh | আপন দেশ

মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৪০, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৪০, ২ অক্টোবর ২০২৬

মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ

ফাইল ছবি, আপন দেশ

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেয়ার পর এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগের পর তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ০১ অক্টোবর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গ্রহণ করা হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। 

আরও পড়ুন<<>>জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় এমিপি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগের কারণ উল্লেখ করেননি তিনি।

রাড্ডা সেন্টারের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেছিলেন, ঘটনার তদন্ত হওয়া উচিত। তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, বিএনপির সিদ্ধান্তই তিনি মেনে নেবেন।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দল ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার খবর পাওয়া গেছে।

তবে মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের নির্দেশ দেয়ার বিষয়ে এখনো দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়