ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন হাজী মো. আফতাব উদ্দিন।
২০২৭-২৮ সেশনের জন্য নতুন মেয়াদে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। পুনরায় আমীর নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে রুকনদের গোপন ভোটে হাজী আফতাব উদ্দিনকে আমীর নিযুক্ত করেন। এর আগেও তিনি কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আমীরের দায়িত্ব পালন করেছেন। নতুন মেয়াদে তার ওপর পূনরায় দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৭-২৮ মেয়াদের জন্য জেলা ও মহানগর পর্যায়ে আমীরদের নাম ঘোষণা করেছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের গোপন ভোটে আমীর নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সে মতে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে রুকনদের গোপন ভোটে তাকে আগামী সেশনের জন্য আমীর নির্বাচন করা হয়। তিনি পৌরসভার দুর্বাটি এলাকার বাসিন্দা এবং মরহুম আব্দুছ সালামের পূত্র।
আরও পড়ুন<<>>রাজশাহীতে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার
নবনির্বাচিত আমীর মো. আফতাব উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, জামায়াতের রুকন ভাইয়েরা আমার উপর পূনরায় যে দায়িত্ব অর্পণ করেছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দায়িত্ব আমার কাছে সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত করে শক্তিশালী করা, মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা ও দোয়া কামনা করেন তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































