Apan Desh | আপন দেশ

আ.লীগের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ২৩ নভেম্বর ২০২৬

আ.লীগের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

মো. আজিজুল ইসলাম। ছবি: আপন দেশ

যশোর-৬ আসনের সাবেক এমপি মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, আজিজুল ইসলামকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। গ্রেফতার আজিজুল ইসলামের বয়স ৩৩ বছর। তার বাড়ি যশোরের কেশবপুরে।

আরও পড়ুন <<>> জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহ্‌দী আমিন

আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।

কেশবপুরের প্রয়াত সাবেক এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। তিনি একসময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহবায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়