Apan Desh | আপন দেশ

সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা মেইল

প্রকাশিত: ২০:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ আখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবার অচলাবস্থা যেন তৈরি না হয়, সেজন্য শ্রমবাজার সিন্ডিকেট ভাঙতে হবে। বিরোধী দল ক্ষমতার নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় ও জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলব আমরা।

শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার খর্বের কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট বন্ধ করা হলে তা মানব না। এটা তাদের প্রতি জুলুম করা হবে। ডিজিটাল সিকিউরিটি আইন যদি জনগণের মুখকে বন্ধ করার জন্য করা হয় তা মেনে নেওয়া হবে না।

আপন দেশ/কেএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়