ছবি : আপন দেশ
দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি এখনও কিছু জানি না। বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাব।
স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, বৃহস্পতিবারের বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী বিষয়ে চেয়ারম্যান তারেক রহমান তার সিদ্ধান্ত জানাতে পারেন। কারণ, স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব চেয়ারম্যানের ওপর ছেড়ে দেয়া হয়েছিল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































