Apan Desh | আপন দেশ

ইতিহাস গড়ার ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৮, ১৪ জুন ২০২৬

আপডেট: ১২:১২, ১৪ জুন ২০২৬

ইতিহাস গড়ার ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ

ফাইল ছবি

টানা দুই ওয়ানডে জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার টাইগারদের লক্ষ্য অজিদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা। সে লক্ষ্য সামনে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারীদের মুখোমুখি হয়েছে লাল সবুজ দল।

রোববার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ম‍্যাচে হেলমেটে বলের আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজ খেলছেন না শেষ ওয়ানডেতে। তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। 

আরও পড়ুন<<>>তিন যুগ পর বিশ্বকাপে জয় স্কটল্যান্ডের

মিরাজের পরিবর্তে খেলছেন শেখ মেহেদী হাসান। সাড়ে তিন বছর পর এই সংস্করণে দেশের জার্সিতে দেখা যাবে তাকে। সবশেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই। বাংলাদেশ একাদশে আরেকটি পরিবর্তন আনা হয়েছে। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে পেসার শরিফুল ইসলামকে। 

অস্ট্রেলিয়ার একাদশেও দুটি পরিবর্তন। ম্যাথু শর্ট আর নাথান এলিস বাদ পড়েছেন। তাদের জায়গায় ফিরেছেন বেন ডারশুইস ও অলি পিক। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডারশুইস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, অলি পিক ও অ্যাডাম জাম্পা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ