ছবি: আপন দেশ
শিশুশ্রমকে লালকার্ড-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
রোববার (১৪ জুন) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভপতিত্ব করেন সনাক সভাপতি রওশন আরা চৌধুরী। মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপসহ বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি ও এমজেএসকেএস সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির শিশু প্রতিনিধি পাথি দত্ত, ইয়েস দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন এমজেএসকেএস এর প্রজেক্ট কোর্ডিনেটর লুৎফর রহমান দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধী ফজলে ইলাহী স্বপন প্রমূখ।
আরও পড়ুন<<>>আর্জেন্টিনার ১২০ হাত পতাকা ছেঁড়ার অভিযোগ
মানববন্ধনে শিশু প্রতিনিধি পাখি দত্ত বলেন, শিশুরা এখনও বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত আছে। যারা বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োজিত করেন তারা নিজেদের স্বার্থে কম মজুরি দেয়ার জন্যই এটি করছেন। সে হিসেবে শিশুদের ঝুঁকিপূর্ন কাজে নিয়োগ দেয়াটাও একধরনের দুর্নীতি।
শিশুশ্রম নিরসনে বক্তারা বিভিন্ন দাবি জানান। দাবিগুলো মধ্যে রয়েছে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা, বর্জ্য পুন:প্রক্রিয়াজাতকরনকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় যুক্ত করা।
মানববন্ধন শেষে দিবস সংক্রান্ত ধারণাপত্র বিতরণ করে ইয়েস সদস্যরা। মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন টিআইবি কুড়িগ্রাম এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































