ছবি : আপন দেশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আগামী ১৮-২০ জুন বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে।
রোববার (১৪ জুন) সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
নিতাই রায় চৌধুরী বলেন, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদানকে বিগত ১৭ বছরে মূল্যায়ন করা হয়নি। বর্তমান সরকার জাতীয় কবির অবদানকে সম্মান জানিয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, গত ২৫ মে থেকে শুরু হওয়া এ আয়োজন আগামী বছরের ২৫ মে পর্যন্ত চলবে। এর অংশ হিসেবে ১৮-২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে নজরুল বর্ষ শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কবির সাহিত্য, দর্শন ও চিন্তাধারার সংরক্ষণ, গবেষণা এবং প্রচারে সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।
আরও পড়ুন : স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
তিনি আরও বলেন, জাতীয় কবিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বের ৪৪টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি জোরদার করা হচ্ছে।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































