তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজধানী ঢাকা থেকে ১২৪৪টি পত্রিকা প্রকাশিত হয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এর মধ্যে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা রয়েছে।
রোববার (০৭ জুন) সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষে সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক পত্রিকা, ৩৬৩টি সাপ্তাহিক পত্রিকা এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ২৮৮টি, সাপ্তাহিক ৫৬টি ও মাসিক ২৩টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































