Apan Desh | আপন দেশ

আ. লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩১, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:২২, ৯ এপ্রিল ২০২৬

আ. লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

ছবি : আপন দেশ

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন।

লালমনিরহাট ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত লালমনিরহাটে নিয়ে আসা হবে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন : আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাদ আহমেদ।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়