Apan Desh | আপন দেশ

সাবেক এমপি একেএম রহমতুল্লাহ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৫, ৩ জুন ২০২৬

আপডেট: ১২:৫৯, ৩ জুন ২০২৬

সাবেক এমপি একেএম রহমতুল্লাহ মারা গেছেন

ফাইল ছবি

সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ মারা গেছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার (০৩ জুন) ভোর পৌনে ৪টার দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে তার মৃত্যু হয় এবং সকালেই পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ বাড্ডার বেরাইদে তার নিজ বাসভবনে নেয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন<<>>ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না

এ কে এম রহমতুল্লাহ ১৯৫০ সালে ৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা রহিম উল্লাহ মোল্লা ও মাতা রওশন আরা বেগম। 

আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা রহমতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার এমপি নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। পরে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে এমপি নির্বাচিত হন রহমতুল্লাহ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়