ছবি: আপন দেশ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি আবাসিক হোটেলে আট মাস বয়সি শিশুসন্তানের সামনে তার মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। থানায় ওই নারীর স্বামীর অভিযোগ পেয়ে হোটেল মালিক কবির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে কবির মিয়াকে গ্রেফতার করা হয়।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, সন্তানসহ ওই দম্পতি খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ঘুঘুমারীরচর এলাকার রমনা ফেরিঘাটে পৌঁছান। সেখানে নৌকা না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকার ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন।
স্ত্রী ও সন্তানকে কক্ষে রেখে খাবার কেনার জন্য থানাহাট বাজারে যান ওই নারীর স্বামী। তিনি খাবার নিয়ে এসে দেখেন স্ত্রী কান্নাকাটি করছে। তখন স্ত্রী জানান হোটেলের মালিক কবির মিয়া সন্তানের সামনে তাকে ধর্ষণ করেছে। পরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় পুলিশকে জানান।
চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, খবর পেয়ে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































