Apan Desh | আপন দেশ

আইপিএলে কোন দল পাচ্ছে কত টাকা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৮, ৩১ মে ২০২৬

আইপিএলে কোন দল পাচ্ছে কত টাকা

ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপা নির্ধারণী এ ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও গুজরাট টাইটান্স (জিটি)।

ট্রফির লড়াইয়ের পাশাপাশি এবারের ফাইনাল ঘিরে থাকছে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। ২০২৬ মৌসুমে এসে মোট প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫০ লাখ রুপিরও বেশি।

বিসিসিআই সূত্রে জানা গেছে, ফাইনাল জয়ী দল ট্রফির পাশাপাশি পাবে ২০ কোটি রুপি। রানার্সআপ দল পাবে ১৩ কোটি রুপি। কোয়ালিফায়ার–২ এ পরাজিত দল তৃতীয় স্থানে থেকে পাবে ৭ কোটি রুপি। আর এলিমিনেটরে বিদায় নেয়া দল পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি।

আরও পড়ুন <<>> রাতে মাঠে নামছে ব্রাজিল

এছাড়া টুর্নামেন্টে পঞ্চম থেকে দশম স্থানে থাকা দলগুলো সরাসরি প্রাইজমানি না পেলেও সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও টিকিট বিক্রি থেকে বড় অঙ্কের আয় পেয়ে থাকে।

ব্যক্তিগত পুরস্কারেও কোটি টাকার লড়াই

টুর্নামেন্টের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতেও থাকছে আকর্ষণীয় পুরস্কার।

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রানসংগ্রাহক) বিজয়ী পাবেন ১০ লাখ রুপি। বর্তমানে এ তালিকায় শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী, যিনি করেছেন ৭৭৬ রান।

পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেটশিকারী) বিজয়ীও পাবেন ১০ লাখ রুপি। বর্তমানে ২৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন গুজরাট টাইটান্সের কাগিসো রাবাদা।

এছাড়া টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এম ভি পি) পাবেন ১০ লাখ রুপি। আর উদীয়মান সেরা ক্রিকেটারকে দেয়া হবে ২০ লাখ রুপি।

ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এখন আহমেদাবাদের দিকে। কোটি টাকার পুরস্কার আর মর্যাদার লড়াইয়ে শেষ হাসি কারা হাসবে, সেটিই এখন অপেক্ষার বিষয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়