Apan Desh | আপন দেশ

বাড়ল বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩০, ৩ জুন ২০২৬

বাড়ল বিদ্যুতের দাম

ছবি: আপন দেশ

দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পাইকারি ও গ্রাহক পর্যায়ে নতুন বিদ্যুতের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বুধবার (০৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, নতুন মূল্যহার ১ জুন থেকে কার্যকর হবে।

ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত।

এছাড়া সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ থেকে ৬ মে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণকারী বিভিন্ন সংস্থা এবং কোম্পানি পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম এবং সঞ্চালন মাশুল বাড়ানোর আবেদন জমা দেয়।

পরে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন।

আরও পড়ুন <<>>আজও ইসলামী ব্যাংকের সামনে অবস্থান গ্রাহকদের 

তাদের অভিযোগ ছিল, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা এবং অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

নতুন মূল্যবৃদ্ধির ফলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়