মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চাই। সব রাজনৈতিক দলকে তাদের কাজ করতে দিতে চাই। বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের কাছে যেতে দিতে চাই। তাদের মধ্য থেকে জনগণ পছন্দের দলকে বেছে নেবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (০৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। দলমত নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, কৃষক-ছাত্র আন্দোলন হয়েছে৷ আমরা একাত্তরের বীরদের ভুলে যাব না৷
মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে নেতাকর্মীরা ঠিকমতো ঘুমাতে পারেনি। আমি ভুলিনি এসব, ভুলতে পারি না। সব লুট করে নিয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ২০১৮ সালে আগের রাতে ভোট হয়ে গেছে৷
আরও পড়ুন<<>>সেই যুগ্ম সচিব ছেলেকে ওএসডি
এবারের নির্বাচনে কোনো কারচুপি হয়নি উল্লেখ মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছে। একটা দল মনে করেছিল, বিএনপি নেই। বিএনপি সংখ্যাগরিষ্ঠাতা অর্জন করে ক্ষমতায় এসেছে।
মন্ত্রী আরও বলেন, এখন যারা বিএনপি করেন, তাদের দায়িত্ব অনেক বেশি। জনগণ আপনাদের ওপর আস্থা রেখেছে। মারপিট করে ক্ষমতায় টিকে থাকা গেলে, হাসিনা থাকতো। খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে সক্ষম হয়েছি। জনগণ বারবার বিএনপিকে ভোট দেয়। কারণ বিএনপি কাজ করতে পারে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































