Apan Desh | আপন দেশ

সংবিধান

সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয়। রোববার (০৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি সংবিধান সংশোধনের জন্য সব দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন। সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো এ সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেয়া হয়েছিল, তা বিলুপ্ত করা প্রয়োজন।

১১:২০ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে নামছে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে নামছে সরকার

সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি জানান, এ কমিটি হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে সরকারি ও বিরোধী দল ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যদের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে। আগামী রোববারের মধ্যেই এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। কমিটির সদস্য সংখ্যা এবং গঠন প্রক্রিয়া সম্পর্কে নুরুল ইসলাম মণি বলেন,‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এ কমিটিতে আইন বিশেষজ্ঞদের বিশেষ গুরুত্ব দেয়া হবে। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি করার পরিকল্পনা রয়েছে। তবে সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। সরকারের লক্ষ্য হলো, এমন একটি টেকসই সংবিধান উপহার দেয়া, যেখানে বারবার পরিবর্তনের বা `কাঁচি চালানোর` প্রয়োজন পড়বে না।

০৮:৫০ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, রাষ্ট্রকাঠামো-সংবিধানে যে পরিবর্তন আসছে

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, রাষ্ট্রকাঠামো-সংবিধানে যে পরিবর্তন আসছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমান্তরালে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত ‘হ্যাঁ’।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের ঘোষণার পর এখন নিশ্চিত হয়ে গেছে ‘জুলাই জাতীয় সনদ’-এর আওতায় সংবিধানের ৪৮টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন। এ জনরায়ের ফলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার ভারসাম্যে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এবার মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫। গণভোটে মতামত পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। জনরায়ে বড় ব্যবধানে জয়ী হয়েছে ‘হ্যাঁ ভোট।’

০৭:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

‘ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব’

‘ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব’

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগেই জরুরিভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী। সেসব সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সোমবার (০২ জুন) বিকেলে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

০৯:১৭ পিএম, ২ জুন ২০২৫ সোমবার

সংবিধান কবর দেয়ার কথায় কষ্ট লাগে: মির্জা আব্বাস

সংবিধান কবর দেয়ার কথায় কষ্ট লাগে: মির্জা আব্বাস

একাত্তর সালে যুদ্ধ কি অন্যায় প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছি। ফ্রন্ট লাইনে অংশ গ্রহন করেছি সামনা-সামনি… আমার সামনে বহু সহকর্মী মারা গেছে আমার বন্ধুবান্ধব… মোট মারা গেছে প্রায় তিন লক্ষ। শহীদের রক্তের ওপর দিয়ে লেখা যে সংবিধান সে সংবিধানকে যখন কবর দেয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে, এটা কি করছে? এইভাবে কথা বলাটা ঠিক হলো? এ সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। 

০৬:২৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪ রোববার

সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন

সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন

৯ সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করিয়া সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করা হলো।

০৯:১১ পিএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement