Apan Desh | আপন দেশ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৪, ২৮ মার্চ ২০২৬

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবেই যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ প্রথম তিনি দলীয় কার্যালয়ে আসেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সবকিছু স্বাভাবিক রাখতে হবে এবং তার কার্যালয়ে আসা-যাওয়ার সময় সড়ক বন্ধ করা যাবে না। মানুষের চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।

তিনি বলেন, দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হবে। তবে এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা না থাকলে তার পক্ষে নিয়মিত অফিস করা কঠিন হয়ে পড়বে বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন <<>> ‘সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করছে বিএনপি’

ধৈর্য ধারণের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। মানুষের প্রত্যাশা অনেক—সে প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, কোনো কর্মকাণ্ডের কারণে যেন সাধারণ মানুষের কষ্ট বা অসুবিধা না বাড়ে। বক্তব্যের একপর্যায়ে তিনি সড়ক স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে দ্রুত রাস্তা ফাঁকা করে দেয়ার নির্দেশ দেন।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক