Apan Desh | আপন দেশ

সংস্কার

সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে: অর্থমন্ত্রী

সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে: অর্থমন্ত্রী

স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে। এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কার করা হচ্ছে বলেও জানান তিনি। রোববার (২১ জুন) রাজধানীর লেকশোর হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

০৫:২১ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলার রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১১ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

১১:০১ এএম, ১১ মে ২০২৬ সোমবার

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে নামছে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে নামছে সরকার

সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি জানান, এ কমিটি হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে সরকারি ও বিরোধী দল ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যদের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে। আগামী রোববারের মধ্যেই এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। কমিটির সদস্য সংখ্যা এবং গঠন প্রক্রিয়া সম্পর্কে নুরুল ইসলাম মণি বলেন,‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এ কমিটিতে আইন বিশেষজ্ঞদের বিশেষ গুরুত্ব দেয়া হবে। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি করার পরিকল্পনা রয়েছে। তবে সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। সরকারের লক্ষ্য হলো, এমন একটি টেকসই সংবিধান উপহার দেয়া, যেখানে বারবার পরিবর্তনের বা `কাঁচি চালানোর` প্রয়োজন পড়বে না।

০৮:৫০ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

গণমাধ্যমের ওপর আক্রমণ মানেই সভ্যতার ওপর আক্রমণ: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের ওপর আক্রমণ মানেই সভ্যতার ওপর আক্রমণ: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের আক্রমণকে সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাওরানবাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে, এর সঙ্গে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে। এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

০৭:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের কোনো অংশের মদত রয়েছে’

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের কোনো অংশের মদত রয়েছে’

প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত। এ হামলায় সরকারের কোনো না কোনো অংশের মদতেই এসব ঘটনা ঘটেছে। এ মন্তব্য করেছেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গত ১৮ ডিসেম্বর রাতে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংগঠিত সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়গুলোতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট চালায়। বিশেষ করে প্রথম আলো কার্যালয় আগুনে ভস্মীভূত হয়ে যায়। একই রাতে ডেইলি স্টার কার্যালয়ে সংহতি জানাতে গিয়ে হেনস্তার শিকার হন সম্পাদক নূরুল কবীর। সাংবাদিক সমাজ এ ঘটনাকে ‘গণমাধ্যমের জন্য কালো দিন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

০৭:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement