Apan Desh | আপন দেশ

সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৭, ২৮ মার্চ ২০২৬

সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান

ছবি: ফেসবুক থেকে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) বিকেলে তিনি কার্যালয়ে পৌঁছান। এসময়, দলীয় প্রধানকে স্বাগত জানাতে কার্যালয়ের বাহিরে নেতাকর্মীদের ভিড় লক্ষণীয় ছিল।

দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়া পল্টনের কার্যালয় এলাকা এবং সড়কের বিভাজকের ওপর অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের মধ্যে কেউ হাতে নিয়ে আসেন দলীয় ব্যানার ও ফেস্টুন, কেউ আবার বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে স্লোগান দেন।

আরও পড়ুন <<>> সুস্থতার পথে মির্জা আব্বাস

কার্যালয়ে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং দল ও অঙ্গসংগঠনের কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি জানান, কার্যালয়ে অফিস করার পরিকল্পনা রয়েছে। দেশে ফিরে দীর্ঘ দুই দশক পর ২০২৫ সালের ২৯ ডিসেম্বরও তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক