Apan Desh | আপন দেশ

সুস্থতার পথে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১০, ২৭ মার্চ ২০২৬

সুস্থতার পথে মির্জা আব্বাস

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস কিছুটা সুস্থতার দিকে আছেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের সদস্যদের আশা, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

আরও পড়ুন <<>> ‘স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে’

বর্ষীয়ান এ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement