Apan Desh | আপন দেশ

নয়াপল্টন

নয়াপল্টনে আসছেন তারেক রহমান

নয়াপল্টনে আসছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সেখানে উপস্থিত হয়ে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। এর আগের দিন শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো। তার এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন।

০৪:১৫ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

সংসদের প্রথম অধিবেশনের দিন কর্মসূচি দিল বিএনপি

সংসদের প্রথম অধিবেশনের দিন কর্মসূচি দিল বিএনপি

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদ অধিবেশন। ওইদিন সারাদেশে ‘কালো পতাকা মিছিলের’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দীর্ঘ তিনমাস পর ফের নয়া পল্টনে দলটির নেতাকর্মীরা। গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশের পর তারা বড় ধরনের কোনো কর্মসূচি করতে পারেনি। আজ শনিবার নতুন কর্মসূচি নিয়ে নয়া পল্টনে। নির্বাচন ঠেকানোর কর্মসূচিতে ব্যর্থ হয়ে হাতে নিয়েছে কালো পতাকা, ঘুরছে দলীয় কার্যালয়ের আশপাশ। দাবি করছে নতুন সংসদ বাতিলের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ ডজন দাবি রয়েছে।

০৪:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement