Apan Desh | আপন দেশ

তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমে সুস্থ-টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায়: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমে সুস্থ-টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায়: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নীতিমালার মাধ্যমে একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।তিনি বলেছেন, এমন পরিবেশ গড়ে তুলতে পারলে গণমাধ্যমে বিনিয়োগ বাড়বে, সাংবাদিকদের জন্য উন্নত বেতন-কাঠামো, কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। শুক্রবার (০৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

০৬:০০ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি, ব্যয় ২৫৪ কো‌টি  টাকা

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি, ব্যয় ২৫৪ কো‌টি টাকা

রাষ্ট্রয়াত্ব চ্যানেল বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টি ব্যয় ক‌রে‌ছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নওগাঁ–৩ আসনের এমপি ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। এসময় বিটিভির ২০২০–২১ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন তিনি।

০৫:৪৪ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, বরং তাদের ডিজিটাল লিটারেসির (সাক্ষরতা) পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১০ মে) রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৫:০৬ পিএম, ১০ মে ২০২৬ রোববার

সাংবাদিকদের বেতনের বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের বেতনের বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের বেতন ও সম্মানের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একটি আধুনিক সভ্য রাষ্ট্রের জন্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। শনিবার (০২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

১১:২৫ পিএম, ২ মে ২০২৬ শনিবার

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। রোববার (২৬ এপ্রিল) সরকারের সচিব পদমর্যাদায় (গ্রেড-১) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এতে আরো বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

০৮:২৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement