Apan Desh | আপন দেশ

হাসানাত আব্দুল্লাহ

‘জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত’

‘জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত’

কুমিল্লা জেলা পরিষদ থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ২৫ কোটি টাকা নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তিনি বলেন, জেলা পরিষদের রাজস্ব থেকে এনসিপি মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি টাকা নিয়েছেন। এছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। তারা বৈষম্যবিরোধী রাজনীতির কথা বললেও বাস্তবে তাদের মধ্যে এটা ছিল না।

১০:৩১ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার

সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সে আস্থা আর থাকবে না। আইনশৃঙ্খলার অবনতির ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে।

০৮:২০ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

এবার গাড়িও চাইলেন হাসনাত আব্দুল্লাহ

এবার গাড়িও চাইলেন হাসনাত আব্দুল্লাহ

সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ির না নেয়ার কথা থাকলেও উপজেলায় সংসদ সদস্যদের অফিস পাওয়ার খবর পেয়ে চলাচলের জন্য একটি গাড়িও চাইলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এই দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। হাসনাত আবদুল্লাহ বলেন,অপজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি যে, একটা বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এ পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি। সেটা হচ্ছে— আমাদের ইউএনও মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলার চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আপনাদেরকে আমরা লজ্জায় এটা বলতে পারি না। আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে একটা বসার ব্যবস্থা করে দিয়েছেন। এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়া হয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। মানুষের কাছে একটু যেতে পারি। 

০৮:১৫ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

আ.লীগের মেয়রের সঙ্গে সাক্ষাৎ, তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

আ.লীগের মেয়রের সঙ্গে সাক্ষাৎ, তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরের কাট্টলি এলাকায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে সাক্ষাৎ করতে গেলে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেয়া কয়েকজন তাকে ঘিরে ধরে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাক্ষাৎ শেষে বাসা থেকে বের হওয়ার পর একদল ব্যক্তি তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন। তারা জানতে চান, আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে অভিযুক্ত একজনের বাসায় কেন গেছেন তিনি। এসময় কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও হাসনাত আবদুল্লাহ হাত নাড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

১০:৫১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল, কারণ কী?

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল, কারণ কী?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ডিজেবল (অকার্যকর) করা হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। ওই ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।” 

০১:৫১ পিএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement