Apan Desh | আপন দেশ

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ২৭ জুলাই ২০২৬

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা

মনোয়ার হোসেন ডিপজল। ফাইল ছবি

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি মামলা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) এ মামলা করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে ডিপজলের খালাতো ভাই এ মামলা করেন।

মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন <<>> ডেকে নিয়ে নির্যাতন, থানায় অভিনেত্রীর মামলা

তিনি জানান, মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশের ডিসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আরজিতে বলা হয়, আজিজুর রহমান টাইগারের সুনাম, সুখ্যাতি, ব্যাবসায়িক সফলতা, দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে অপচেষ্টায় লিপ্ত। তারই ধারাবাহিকতায় ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ আগস্ট আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়