Apan Desh | আপন দেশ

নারীকাণ্ডে মন্ত্রীত্ব গেছে ডা. মুরাদের, জামায়াত এমপি নজরুলের কী হবে?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৪, ২১ জুলাই ২০২৬

আপডেট: ১৯:১৪, ২১ জুলাই ২০২৬

নারীকাণ্ডে মন্ত্রীত্ব গেছে ডা. মুরাদের, জামায়াত এমপি নজরুলের কী হবে?

ছবি : আপন দেশ

ধর্মীয় শিক্ষাঙ্গনে মহামারী রূপ নিয়েছে বলাৎকার। চলতি মাসেই ডজন ঘটনা ঘটেছে দেশে। এবার সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গমুহুর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়; যা নিয়ে ইতোমধ্যে  নানা সমালোচনা শুরু হয়েছে।

নতুন নতুন সিদ্ধান্ত জানাচ্ছে গাজী নজরুল এমপি ও তার সঙ্গে থাকা তরুণীর পরিবার। যেমনটি মাওলানা মামুনুল হক বলেছিলেন সোনারগাঁওয়ের রিসোর্টের ৫০১ নম্বর রুমে নারী নিয়ে অবরুদ্ধ হবার পর।

এহেন ঘটনার চেয়ে কমই ঘটিয়েছিলেন আওয়ামী লীগের ডা. মুরাদ হাসান। তিনি ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। দায়িত্ব পালনকালে অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে তার ফোনালাপ ফাঁস হয়। এরপর সমালোচনার মুখে পড়েন। কথাকেলেঙ্কারির দায়ে প্রথমে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন ডা. মুরাদ। পরে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়।   

টুপি পরে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে ফেক ও এআই ভিডিও বলে দাবি করা হয়।

আরও পড়ুন<> নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল, জামায়াতপন্থি সাংবাদিক আলমগীরকে বহিস্কার

এ বিষয়ে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট পাওয়া যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই নয়, বরং আসল। ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। তা ছাড়া, অডিওতেও কোনো অসংগতি নেই। কনটেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।

এদিকে, সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন ভিডিওতে থাকা তরুণীসহ (মরিয়ম খাতুন) মা-বাবা। 

আরও পড়ুন<<>> জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

তরুণীর বাবার দাবি, তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। একই দাবি করেছেন ওই তরুণীরও। তিনি জানান, গাজী নজরুল ইসলাম তার স্বামী।

গাজী নজরুলের প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম জানায়, তরুণী মরিয়ম খাতুন এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

মেয়ের বাবা মাসুম বিল্লাহ জানান, ৩ লাখ টাকা দেনমোহরে গত ১৭ জুন তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। ওইদিন উনারা তার (মেয়ের বাবার) অফিসে (মগবাজার) গিয়ে রেস্ট নিচ্ছিলেন। সেখান থেকে ভিডিওটি ধারণ হয়। 

এ ঘটনা নিয়ে দেশজুড়ে চলা তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগমও কথা বলেছেন। প্রথমে তিনি গাজী নজরুল দ্বিতীয় বিয়ে করেননি বলে জানান। কিছুক্ষণ পরেই এক ভিডিওবার্তায় তিনি স্বামীর পক্ষে সাফাই করেন। বলেন তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। মরিয়মের দাবি তারা ১৭ জুন ২০২৬ তারিখে বিয়ে করেছে। কিন্তু ২২ জুন ২০২৬ তারিখে সচিবের কাছে দেয়া সিভিতে উল্লেখ তিনি অবিবাহিতা। ২০২৬ এ দিলেন এসএসসি পরীক্ষা। ছবি: সংগৃহীত

গাজী নজরুল ইসলামও দাবি করেন, ‘গত ১৩ জুলাই আমার প্রথমা ও দ্বিতীয় স্ত্রী, যথাক্রমে মোছা. মাকছুদা বেগম ও মোছা. মরিয়াম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে আমার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যাই। সেখানে আমরা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করি।’ 

আরও পড়ুন<> আবাসিক হোটেলে শিশুসন্তানের সামনে মাকে ‘ধর্ষণ’

এ রিপোর্ট লেখা পর্যন্ত নারীর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে গাজী নজরুল ইসলাম, মরিয়ম খাতুন ও তার বাবার দাবি করা বক্তব্যের প্রকৃত প্রমাণ পাওয়া যায়নি।

নৈতিক চরিত্র স্থলন ইস্যুটি ভর করেছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতের ওপর। আল্লাহর আইন ও সৎলোকের শাসনে বিশ্বাসী জামায়াতে ইসলামী তাদের এমপি নজরুল ইসলামকে নিয়ে কোনো বক্তব্য দেয়নি। যদি নজরুল মিথ্যা বলে থাকেন বা দ্বিতীয় বিয়ের নাটক সাজিয়ে থাকেন তাহলে দলটি সাংগঠনিভাবে কী ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক অঙ্গন। এ নৈতিক স্থলনের কারণে জাতীয় সংসদেই বা কী ধরনের সিদ্ধান্ত আসে, সে অপেক্ষায় দেশবাসী।

আপন দেশ/এনএম/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement