Apan Desh | আপন দেশ

আ’লীগের সাবেক এমপি নজরুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৫, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ১৫:২৫, ২৭ জুলাই ২০২৬

আ’লীগের সাবেক এমপি নজরুল গ্রেফতার

ছবি : আপন দেশ

সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

জানা গেছে, সাবেক এ এমপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি মো. নজরুল ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়