ছবি : আপন দেশ
ফেনী সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।
সোমবার (২৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন<<>>সুন্দরবনে আবারও দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পার করে আনা ভারতীয় শাড়ী ও চকলেটের একটি বড় চালান দেশের ভেতরে পাচারের উদ্দেশ্যে জমা করা হয়েছিল। পরে বিজিবির বিশেষ টহল দল অভিযানে চোরাচালানি পণ্য ও পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করার কাজ চলছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ও মাদকসহ অন্যান্য চোরাচালান বন্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































