Apan Desh | আপন দেশ

ঢামেক চত্বরে ২ নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩১, ২৭ জুলাই ২০২৬

ঢামেক চত্বরে ২ নারীর মরদেহ উদ্ধার

ছবি : আপন দেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ৫৫-৬০ বছর।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক।

ফারুক জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘুরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : সব বিভাগে বৃষ্টির আভাস

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়