Apan Desh | আপন দেশ

কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি ফের গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ২৭ জুলাই ২০২৬

কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি ফের গ্রেফতার

ফাইল ছবি, আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অংসুই ছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে এমন তথ্য নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন<<>>পার্বত্য জেলায় সহকারী শিক্ষক নিয়োগে মেধা মূল্যায়নের দাবি

ওসি জসীম উদ্দিন আরও জানান, গ্রেফতার আওয়ামী লীগ নেতা অংসুই ছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে শহরের চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এরআগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন অংসুই ছাইন চৌধুরী। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়