Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ২৭ জুলাই ২০২৬

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। সে সাথে গত কার্যদিবসের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

সোমবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> সূচকের পতনের লেনদেন কমেছে

সোমবার ডিএসইতে ৮৭২ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৮০ কোটি ৬৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৯ টি কোম্পানির, বিপরীতে ৫৩ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়