Apan Desh | আপন দেশ

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ

আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহবান জামায়াত আমীরের

সিলেটে প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:২৫, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ২২:০৬, ২৫ জুলাই ২০২৬

আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহবান জামায়াত আমীরের

ডা. শফিকুর রহমান। ছবি : আপন দেশ

আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজিত সমাবেশে এ আহবান জানিয়েছেন জামায়াত আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান বলেন, আমরা সারাদেশ ঘুরেছি। মানুষের একই দাবি-গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয় ভোট চেয়েছেন। সরকারি দল ভোট চেয়েছে, বিরোধী দল ভোট চেয়েছে, আমাদেরকে ভোট দিতে বলেছেন। আমরা ভোটে বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাই-পানাই মানি না। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে।  

আরও পড়ুন<<>>ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

তিনি বলেন, বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি- এখন যারা সরকার গঠন করেছেন, তারাও মজলুম ছিলেন। কিন্তু তারা ভুলে গেছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও জনগণ ছেড়ে কথা বলবে না। 

জামায়াত আমীর বলেন, ভালোই ভালোই আপনারা মেনে নিন। যদি না মানেন তাহলে ইনশাল্লাহ এ দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ববরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করব না। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না। আমরা কথা রাখব ইনশাআল্লাহ। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব ইনশাআল্লাহ। 

সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে আলটিমেটাম দেয়া হয়। একই সঙ্গে তা উপেক্ষা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জোটের শীর্ষ নেতারা। 

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমীর হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আমজাদুল ইসলাম চান। এছাড়া ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগের নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের