ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আসল বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
মঙ্গলবার (২১ জুলাই) ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
রিউমর স্ক্যানার জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট পাওয়া যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই নয়, বরং আসল।
ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। তা ছাড়া, অডিওতেও কোনো অসংগতি নেই। কনটেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।
আরও পড়ুন : মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
এর আগে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে ফেক ও এআই ভিডিও দাবি করা হয়েছিল। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো ভিডিওটি আসল চিহ্নিত হওয়ার পর জেলা জামায়াতের পক্ষ থেকে মেয়েটি এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































