Apan Desh | আপন দেশ

সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৮, ২৭ জুলাই ২০২৬

সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: আপন দেশ

যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুরের ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্থানে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে অকালেই ঝরে যাচ্ছে তাজা প্রাণ। বাড়ছে দুর্ঘটনার আতঙ্ক। 

সড়ক দুর্ঘটনা রোধ ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মাইকেল গেট সংলগ্ন স্থানে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের দাবিতে সোমবার (২৭ শে জুলাই) মানবন্ধন করেছে কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে মাদ্রাসার ১০০-এর বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. খায়রুল আনাম,মো. আতাউর রহমান,সহকারী শিক্ষক হাফিজুর রহমান,নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা মালিহা,মোছা. সুমাইয়া খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ সড়কটি অন্যতম ব্যস্ততম। প্রতিদিন হাজার হাজার যানবাহন দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে এখান দিয়ে চলাচল করে। মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। গত কয়েক মাসে এখানে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।  

আরও পড়ুন<<>>জামালপুর ডায়াবেটিক হাসপাতাল: সেবার আড়ালে ‘বাণিজ্য সাম্রাজ্য’! 

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিরাপদে মাদ্রাসায় যেতে চাই কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের সে নিরাপত্তা দিচ্ছে না। আমাদের একটাই দাবি যশোর টু চুকনগর সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন এ ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত একটি কার্যকর গতিরোধক নির্মাণ করতে হবে। যেন যানবাহনগুলোর গতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত এ দাবির সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন এলাকাসী। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়