ফাইল ছবি, আপন দেশ
চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে পুশইনের জন্য ১২৫ জনকে জড়ো করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সুযোগ বুঝে যেকোন সময় তাদের বাংলাদেশের পুশইন করা চেষ্টা করা হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বিষয়টি টের পেয়ে সীমান্তে অনুপ্রবেশে ঠেকাতে কড়া পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
এর আগে বিএসএফ এ সীমানা দিয়ে ১১ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা করে। বিজিবির কঠোর অবস্থানের কারনে তা সফল করতে পারেনি বিএসএফ। পরে তাদের অন্যত্র সরিয়ে নেয় বিএসএফ।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে সীমান্তের ৭৭ এস-২ পিলারের পাশ দিয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
আরও পড়ুন<<>>শিশুশ্রম প্রতিরোধে কুড়িগ্রামে মানববন্ধন
তিনি জানান, বিএসএফ ১১ জন বাংলাভাষী নারী-পুরুষকে পুশইনের চেষ্টা চালায়। বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিদের সরিয়ে নেয়।
বিজিবির কর্মকর্তা বলেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিএসএফ ওই ১১ জনকে দর্শনা-জয়নগর সীমান্ত থেকে বারাদী-সুলতানপুরের বিপরীতে নিয়ে গেছে। নিজস্ব সূত্রে জানতে পেরেছি দুপুরে আরও ১২৫ জনকে পুশইনের জন্য সীমান্তের বিপরীতে জড়ো করে রাখা হয়েছে। নিয়ন্ত্রিত এলাকায় বিজিবির কঠোর অবস্থানে আছে।
সাম্প্রতিক সময়ে এ সীমান্ত দিয়ে বিএসএফের এটিই প্রথম পুশইনের চেষ্টা। বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টার ঘটনার পর ৬ বিজিবি নিয়ন্ত্রিত এলাকায় টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































